বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
সুফিবাদ হযরত আলি শাহ আল বুখারি (রহঃ) এর পবিত্র মাজার শরীফ এর কারামত

হযরত আলি শাহ আল বুখারি (রহঃ) এর পবিত্র মাজার শরীফ এর কারামত

বাবা হাজী আলি ভারতের একজন বিখ্যাত আউলিয়া! ভারতের মুম্বাইয়ের সকল হিন্দু, মুসলিম বাবার আশেক ও ভক্ত। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এই দরগায় হাজার হাজার ভক্তের সমগম ঘটে।বাবা হাজী আলি মোগল আমলের বিখ্যাত আউলিয়া।১৪৩১ সালে বাবার দরগাহ মুম্বাই শহরে প্রতিষ্ঠিত হয়। 

বাবা তিনি উজবেকিস্থানের বুখারা নামক অঞ্চল থেকে ভারতের মুব্বাইয়ে ইসলামের মহান বানি ঘরে ঘরে ছড়িয়ে দেন!বাবা হাজী আলির মাজার আল্লাহ্র কুদরতে উত্তাল সমুদ্রের মাঝখানে গায়েবি থেকে প্রস্তুত হয়েছে! কথিত আছে বাবা হাজি যখন মুব্বাই শহরে যখন আসেন তখন তিনি দেখেন যে এক মহিলা রাস্তায় পড়ে কাঁদছে ।বাবা জিজ্ঞাস করেলন"মা তুমি এভাবে কাঁদছ কেন?? উত্তরে মহিলা বলল আমি বাজার থেকে একপা তেল কিনে আনতে ছিলাম রান্না করার জন্য কিন্তু হঠাৎ মাটিতে পড়ে গেলে আমার সব টুকু তেল মাটি শুষে নেয়।এখন তেল ছাড়া আমি যদি রান্না করতে না পারি তাহলে আমার বদ মেজাজি স্বামী আমাকে মেরে ফেলবে!আমার কাছে অতিরিক্ত এক পয়সাও নাই যে তেল কিনব।তখন বাবা হাজী আলি সাথে সাথে সেই জায়গায় যেয়ে মাটিকে হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে এমন চাপ দিলেন যে মাটি থাকে সেদিন ১ চাপে ৭ কেজি তেল বাহির হয়ে যায় । 

এই ঘটনার পর মাটি বাবা হাজী আলীকে বলল "হে হাজী আলি তুই আমাকে এত জোরে চাপ দিয়ে আমাকে ব্যাথা দিলি,এ জন্য তুই যখন মৃত্যু বরন করে আমার পেটের ভিতর কবরে আসবি আমি তোকে এর চেয়ে অধিক চাপ দিয়ে ব্যাথা দিব!" তখন বাবা হাজী আলি তাহার ভক্তদের বলল "আমার লাশ সমুদ্রের মাঝে ফেলে দিও,সমুদ্রের মাঝখানেই আমি থাকবো,মাটির ভিতর যাবো না। এরপর বাবার মৃত্যুর পর তাহার লাশ সমুদ্রে ফেলা হলে সাথে সাথেই সেখানে গায়েবি মাজার প্রতিষ্ঠিত হয়। 

সারা দিন সমুদ্র উত্তাল থাকার কারনে বাবার দরগাহ তে যাওয়ার পথ সাগরে ডুবে থাকে!আবার যখন আসরের আযান হয় তখন বাবা হাজী আলির দয়ায় সমগ্র সমুদ্র শান্ত হয়ে যায়,তখন ভক্তবৃন্দ বাবার দরগাহ যিয়ারতে দলে দলে সমবেত হন। ভারতের মুম্বাই শহরের ৭ম আশ্চর্যের মধ্যে বাবা হাজী আলির এই দরগাহ অন্যতম। মুব্বাইয়ে বিপদে পড়ে কেউ ভক্তিভরে দোঁহাই হাজী আলি বলে,তাহলে সাথে সাথে তার বিপদ কেটে যায় এবং আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়।

এ জন্যই মোম্বাই এর হিন্দু মুসলিম সকলেই বিপদে পরলে হাজির আলির দোহাই দিতে থাকে!!!

খুঁজুন