মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ইলিশ সম্পদ উন্নয়নে ২৩ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়নে ২৩ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

সৈয়দ মোঃ শাকিল :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

১৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় গজারিয়া  উপজেলা পরিষদ চত্বরে গজারিয়া উপজেলার ২৩ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ। আরও উপস্থিত ছিলেন গজারিয়া  উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন গজারিয়া উপজেলা ভ্যাটেনারি অফিসার মোঃ রফিকুল আহসান ও ইমামপুর ইউ.পি চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু সহ প্রমূখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন সাংবাদিকদের জানান ২০২২ - ২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গজারিয়া উপজেলার ৪০ টি জেলে পরিবারকে তালিকা ভুক্ত করা হয় এর মধ্যে ২৩ জন কে বকনা বাছুর বিতরণ করা হয়েছে বাকী ১৭ পরিবারে পর্যায়ক্রমে বকনা বাছুর বিতরণ করা হবে।

খুঁজুন