বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ইউনিয়ন পরিষদের মেম্বারের মারপিটে সেবা প্রত্যাশী হাসপাতালে

ইউনিয়ন পরিষদের মেম্বারের মারপিটে সেবা প্রত্যাশী হাসপাতালে

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়েছিলেন একজন সেবা প্রত্যাশী। সেবা ত পেলেন না উল্টো মেম্বারের মারপিটে সেবা প্রত্যাশী আহত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে।

এঘটনাটি ঘটেছে বুধবার নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।

রাজ্জাক আলী (৩৮) নামে এক সেবা প্রত্যাশীকে মারধর করার অভিযোগ উঠেছে ঐ ইউনিয়ন এর সদস্য (মেম্বার) মমতাজ প্রামাণিকের বিরুদ্ধে। 

সেবা প্রত্যাশী রাজ্জাক (৩৮) ঐ ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জখম প্রাপ্ত রাজ্জাক এর বোন মরিয়ম বেগম বাদি হয়ে বিকালে মিরাট ইউপির ৯নম্বর ওর্য়াডের সদস্য মমতাজ প্রামাণিকের বিরুদ্ধে থানায় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ওয়ারিশন সনদ নেওয়ার জন্য বুধবার দুপুরে মিরাট ইউনিয়ন পরিষদের যান রাজ্জাক। সে সময় পরিষদে চেয়ারম্যান না থাকায় রাজ্জাক পরিষদ কার্যালয়ের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় ইউপি সদস্য মমতাজ প্রামানিক সেখানে যান এবং তাকে পরিষদে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে দু’জনের মধ্যে রাজ্জাকের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরধরে পরিষদ কার্যালয়ের কক্ষেই রাজ্জাককে মারধর করে আহত করা হয়।

সেবা প্রত্যাশী রাজ্জাক আলী জানান, মেম্বার মমতাজের স্বাক্ষর না নিয়ে পরিষদের চেয়ারম্যানের কাছে ওয়ারিশন সনদ নিতে যাওয়ায় মেম্বার আমার উপর ক্ষিপ্ত হন। এ সময় পরিষদের কক্ষে আমার পারিবারিক বিষয় নিয়ে মেম্বার আমার সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তিনি আমাকে বেধম মারধর করে আহত করেন।

রাজ্জাকের বোন মরিয়ম বেগম জানান, একজন মেম্বারের এমন আচরণ মেনে নেওয়ার মত নয়। আমার ভাইকে যেভাবে মারধর করেছে এমন ঘটনা যেন আর কারো সাথে না ঘটে এ জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মমতাজ প্রামানিক সংবাদকর্মীদের বলেন, রাজ্জাক আমার সঙ্গে সে পারিবারিক বিষয় নিয়ে পরিষদে তর্কে জড়ায়। এ জন্য প্রতিবেশি ছোট ভাই হিসেবে তাকে একটা চর মেরেছি। আর আমার বিরুদ্ধে মারধরের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।

মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, আমি ঘটনার সময় পরিষদে ছিলাম না। পরে জানতে পারি সদস্যের সঙ্গে রাজ্জাকের ঝামেলা হয়েছে। তারা নিজেরাই বিষয়টি মিমাংসা করেছে বলেও শুনলাম।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন