মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জামালপুরে প্রতারনার অভিযোগে দুই ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

জামালপুরে প্রতারনার অভিযোগে দুই ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি :

জামালপুরে চাঁদাবাজি ও প্রতারনার অভিযোগে ওয়াহিদ খান আরিফ(৪০) ও মাসুদ রানা (২৮) নামে দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত ওয়াহিদ খান আরিফ ময়মনসিংহের আকুয়া মড়ল পাড়ার নাসির খান রতনের ছেলে ও মাসুদ রানা জামালপুরের শ্রীচন্দ্রবাড়ী এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার নাছির উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভুমি অফিসে চাঁদাবাজি ও প্রতারনা করার সময় ওয়াহিদ খান আরিফ ও মানিক মিয়া ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, এরা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে নানাস্থানে চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল। ময়মনসিংহ কতোয়ালী থানায় ওয়াহিদ খান আরিফের নাম  ২টি ও মাসুদ রানার নামে ৬টি

মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ওয়াহিদ খান আরিফ ও মাসুদ রানার নামে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর থানায় চাঁদাবাজি ও প্রতরনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুঁজুন