মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জামালপুরে সাংবাদিক হত্যার ঘটনায় উদ্বেগ

জামালপুরে সাংবাদিক হত্যার ঘটনায় উদ্বেগ

জামালপুরের ৭১ টিভির সাংবাদিক হত্যায় জাতীয় মানবাধিকার কমিশন উদ্বেগ জানিয়েছে।

১৫/০৬/২৩ ইং তারিখে গণমাধ্যমে  প্রকাশিত 'জামালপুরে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। নিহত সাংবাদিক গোলাম রব্বানির স্ত্রীর বরাত দিয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় যে, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম তাঁর (গোলাম রব্বানি) ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে তাঁকে হত্যা করেছেন। 

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের এমনকি হত্যার ঘটনা সম্প্রতি উদ্বেগজনক ভাবে বেড়েছে বলে কমিশন লক্ষ্য করছে। নিহত সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলাকারীরা যেই হোক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় কমিশন। নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

খুঁজুন