মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জাতীয় শুদ্ধাচার পুরুস্কার পেলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার

জাতীয় শুদ্ধাচার পুরুস্কার পেলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার

শহিদুল ইসলাম জি এম মিঠন :

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর ৩ জন কর্মকর্তা-কর্মচারী। 

এর সাথে আরো পুরস্কার পাচ্ছেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার  মোঃ লুৎফর রহমান। পুরস্কার প্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। 

গত ২২ জুন স্বাক্ষরিত একটি আদেশে রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ আদেশে বলা হয়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালার পরিপত্র ২০১৭ এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরের জন্য নিম্নবর্ণিত কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হলো। অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অধিদপ্তরের আওতাধীন দপ্তর সংস্থা প্রধান ক্যাটাগরিতে নওগাঁ জেলার শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান এ পুরস্কার পাচ্ছেন।

এব্যাপারে জানতে চাইলে নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের একজন সামান্য কর্মকর্তা হয়েও এ বছর শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলাম। এ পুরস্কার আমার কর্মজীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এটা যেমন গৌরবের তেমনি আনন্দের। এ পুরস্কার নওগাঁবাসীর অকৃত্রিম ভালোবাসার পথিক হয়ে থাকবে চিরদিন। এ পুরস্কার আমার কর্মস্পৃহাকে যেমন জাগ্রত করবে, তেমনি অনুপ্রেরণা যোগাবে। মর্যাদাপূর্ণ এ পুরস্কার এর জন্য সরকারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি সকলের দোয়া প্রত্যাশী।

খুঁজুন