বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ঝালকাঠির ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধিকে মারধর করে টাকা ছিনতাই

ঝালকাঠির ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধিকে মারধর করে টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি,ঝালকাঠি :

ভোরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঠিকাদার আব্দুল মন্নান তাওহীদকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায়  মনির হোসেন (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে  পুলিশ । 

গ্রেফতার  হওয়া মনির শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা। 

সোমবার  (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম  গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।

লিখিত  অভিযোগে ভুক্তভোগী মন্নান তাওহীদ  জানান, আসামী মনিরের সাথে পূর্ব থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের  জের ধরে গত ১২ ফেব্রুয়ারি সকালে  মনির আমাকে বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে আসতে বলেন।আমি সেখানে আসলে মনির লোকজন নিয়ে আমাকে  ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে  একটি  চায়ের দোকানের ভিতর ঢুকিয়ে দোকানের ঝাপ আটকিয়ে  অবরুদ্ধ করে  হাতে থাকা রডের চিপ লাঠি দিয়ে আমাকে মারধর করতে থাকে । এসময়  আমার পাঞ্জাবির  পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং ক্রয়ের জন্য রাখা  ৭০ হাজার  টাকা ছিনিয়ে নিয়ে যায় । 

ঝালকাঠি সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম বলেন, মনিরকে সকালে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

খুঁজুন