বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা রাজধানীর স্বামীবাগে গোলাগুলির ঘটনায় চারজন গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার বিগত সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান তথ্যমন্ত্রীর
দেশের খবর ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠি সদর হাসপাতালের সামনের সড়ক থেকে এ কর্মসূচি শুরু করে ঝালকাঠি পৌরসভা।

পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মাসুম ইফতেখারসহ পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের সামনের সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, ড্রেন ও নালা পরিষ্কার এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বাসসকে বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেয়া যাবে না। সমন্বিতভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন।

খুঁজুন