বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ঝালকাঠিতে কয়লা তৈরির ২৩ চুল্লি গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ঝালকাঠিতে কয়লা তৈরির ২৩ চুল্লি গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অপরাধে ২৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নে খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।

আদালত সূত্র জানায়, কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লির ম্যানেজার মো. সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঁঠালিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক উপস্থিত ছিল। 

খুঁজুন