বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জমে উঠেছে ঈগল মার্কার নির্বাচনী প্রচার প্রচারণ

জমে উঠেছে ঈগল মার্কার নির্বাচনী প্রচার প্রচারণ

মোঃ নাঈম হোসাইন দশমিনা (পটুয়াখালী) :

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। নৌকা প্রতীকে টেক্কা দিতে স্বতন্ত্র হয়ে ঈগল মার্কা নিয়ে মাঠে আছেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।  প্রতীক বরাদ্দের দিন থেকেই সমানতালে প্রচার-প্রচারণায় দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের।

নির্বাচনী প্রচারের শুরু থেকেই প্রতিদিন সকাল থেকেই নির্বাচনী নিজ এলাকা (দশমিনা- গলাচিপা) আসনের দশমিনা উপজেলার অনেক হাঠ বাজারের বিভিন্ন স্থানে ঈগল মার্কায় ভোট চান লে.জে.(অব.) আবুল হোসে ও তার অনুপস্থিতে তার সমর্থকরা।  

এ সময় দেখা যায় ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। জনগণের কাছে তুলে ধরছেন বর্তমান সরকারের বিগত বছরের উন্নয়নের চিত্র। তবে তারা মনে করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থীকে ব্যাপক ভোটে হারিয়ে জয় লাভের স্বপ্ন দেখছেন।

ঈগল মার্কার স্বতন্ত্র প্রভাবশালী প্রার্থী লে. জে. (অব.) আবুল হোসেন ভিন্ন এলাকায় পথসভায় এবং  উঠান বৈঠক বলেন,দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনকে অংশগ্রহনমূলক ও নিরপেক্ষ করে দেশ ও বিদেশে নির্বাচনকে গ্রহনযোগ্য করার ক্ষেত্রে অবদান রাখার উদ্দেশ্যেই এবার প্রধানমন্ত্রীই  নির্বাচন করার অনুমতি দিয়েছেন। এছাড়া ও বিদেশে এই নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। তাই স্বতন্ত্র হয়ে মাঠে আছি। এই আসনে আমার জনপ্রিয়তা ব্যাপক আছে, দ্বাদশ নির্বাচনে জয়ী হয়ে আমি যেতে চাই সংসদে।

খুঁজুন