মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জমি নিয়ে বিরোধের সংঘর্ষে কোম্পানীগঞ্জে নিহত এক বৃদ্ধ

জমি নিয়ে বিরোধের সংঘর্ষে কোম্পানীগঞ্জে নিহত এক বৃদ্ধ

মানিক মিয়া কোম্পানিগঞ্জ প্রতিনিধি ::


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মেঘারগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে ও ভাই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।


নিহতের স্বজন নুরুল হক জানান, দীর্ঘদিন থেকে ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সাথে ২ একর জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজনের। মেঘারগাঁও মৌজার এ জমি নিয়ে আদালতেও মামলা হয়েছে। আদালত থেকে ৩ বার রায় পেয়েছেন আব্দুর রাজ্জাক। সব শেষ গত ১মাস আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। নুরুল হক আরো বলেন দীর্ঘদিন থেকেই জমির দখলে ছিলেন আব্দুর রাজ্জাক ও তার পরিবার। তখন থেকেই তারা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে এই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান ইমাম উদ্দিন সহ তার ভাই-ভাতিজারা। সকাল সাড়ে ৬টায় আব্দুর রাজ্জাক তার ছেলে সিরাজুল ইসলাম ও ভাই তাজুল ইসলাম চাষাবাদে বাঁধা দিতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মারা যান আব্দুর রাজ্জাক।


কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, জমি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছে আমরা জানতে পেরেছি। সরেজমিনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


খুঁজুন