মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জয়পুরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা তিনদিন বাড়ানো হয়েছে

জয়পুরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা তিনদিন বাড়ানো হয়েছে


'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ " এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ১৮ জুলাই থেকে সপ্তাহ ব্যাপী শুরু হওয়া বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আরও তিনদিন বাড়ানো হয়েছে। 


বিভাগীয় বন কর্মকর্তা বগুড়া মতলুবুর রহমান জানান, জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জয়পুরহাট বন বিভাগ ওই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু করা হয় ১৮ জুলাই। যা শেষ হওয়ার কথা ছিল ২৪ জুলাই । কোটা সংস্কার আন্দোলনের ফলে বৃক্ষমেলায় লোকজনের উপস্থিতি একেবারেই কমে যায়। 


যাতে মেলায় অংশ গ্রহণকরা নার্সারী মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। ফলে মেলা আগামী শনিবার (২৭ জুলাই) পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান, বিভাগীয় বন কর্মকর্তা ।


মেলায় স্টল প্রদানকারী সাথী নার্সারীর মালিক আবুল হাসনাত বলেন কারফিউ শিথিল হওয়ায় মেলায় লোকজনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে । মেলায় বিভিন্ন নার্সারী থেকে ১৯ টি স্টল স্থান পেয়েছে।

খুঁজুন