মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জয়পুরহাটে ফিরেছে কর্মচাঞ্চল্য স্বস্তিতে মানুষ

জয়পুরহাটে ফিরেছে কর্মচাঞ্চল্য স্বস্তিতে মানুষ

আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::



স্বাভাবিক হতে শুরু করেছে জয়পুরহাটের ব্যবসা-বাণিজ্য। গত বুধবার থেকে কারফিউ শিথিল করায় জয়পুরহাটে
 ফিরেছে কর্মচাঞ্চল্য। দেশজুড়ে ব্যাপক নাশকতা ঘটলেও জয়পুরহাট ছিল শান্ত। ফলে জয়পুরহাটে কারফিউ চলাকালে তেমন কড়াকড়ি ছিল না।

এতে সাধারণ মানুষও ছিল অনেকটা স্বস্তিতে। এরই মধ্যে কারফিউ শিথিল হওয়ায় জয়পুরহাটের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুরোদমে খুলতে শুরু করে। সেই সঙ্গে বেড়ে যায় কর্মব্যস্ততা। ক্রেতাদেরও ভিড় বাড়তে থাকে।

ব্যবসায়ীরা বলছেন, এই কয়েক দিনে জয়পুরহাটে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জয়পুরহাটের আলম সুপার মার্কেটের  কাপড় ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন- আমাদের জয়পুরহাট ছিল শান্ত। ফলে এখানে কারফিউ তেমন কড়াকড়ি না থাকলেও ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমার কাপড়ের দোকান বন্ধ থাকায় অন্তত ২০ হাজার টাকা লোকসান হয়েছে। আমার মত জয়পুরহাটের সব ব্যবসায়ীরই ক্ষতি হয়েছে। তবে এখন সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ায় আমরা ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছি। আমরা চাই দেশর মানুষ সকলেই শান্তিতে থাকুক। 

খুঁজুন