মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জয়পুরহাটে হাঁস পালনে আগ্রহ বাড়ছে, সাবলম্বী হচ্ছে পরিবার

জয়পুরহাটে হাঁস পালনে আগ্রহ বাড়ছে, সাবলম্বী হচ্ছে পরিবার

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::


জয়পুরহাটের পাঁচবিবিতে হাঁস পালনে আগ্রহ বারছে সাবলম্বী হয়েছে বেশ কিছু পরিবার। এসব পরিবার সারা বছর হাঁস পালন ও ডিম বিক্রি করেই জীবিকা নির্বাহ করে আসছেন। 

 পাঁচবিবি উপজেলার ভ্রাম্যমাণ কয়েক জন হাস পালনকারীর সাথে কথা বলে জানাযায় এর মধ্যে রুবেল নামে এক হাঁস পালন কারী বলেন- ৫ বছর ধরে হাঁস পালন করে আসছি। আলহামদুলিল্লাহ এটি খুবই লাভ জনক। বর্তমানে আমার ১০০০ টি হাঁস রয়েছে। প্রতিদিন ৩০০ থেকে ৪০০টি ডিম বিক্রি হয়। 

প্রতিদিন এসব হাঁসের খাবার যোগান দিতে গিয়ে অনেক টাকা খরচ হয় তাই বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে হাঁসের খামার স্থাপন করে প্রকৃতিকভাবে হাঁসের খাবার মেটানোই খরচ অনেক কম হয়। কিন্তু লাভ অনেক বেশি। আমি সারা বছর এভাবেই বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে হাঁসের খামার স্থাপন করে হাঁস পালন করে আসছি।

এভাবে অস্থায়ীভাবে হাঁসের খামার স্থাপন করে হাঁস পালন করলে পরিশ্রম বেশি হলেও লাভ বেশি হওয়াতে এখন অনেকেই এভাবে হাঁস পালনে আগ্রহ দেখাচ্ছে।

সরকারি কোন সহযোগিতা ছাড়াই এসব পরিবার সাবলম্বী হয়ে উঠছে। তবে সরকারি সহযোগিতা পেলে আরো অনেকেই হাঁস পালনে আগ্রহী হয়ে উঠবে বলে জানান তারা।

খুঁজুন