মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জয়পুরহাটে পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত-১

জয়পুরহাটে পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত-১

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদী হাসান বিশাল নামে এক আন্দোলনকারী। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

রোববার বেলা ১১টায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা।

এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লাগানো হয়। ওই সময় অফিসে থাকা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুসহ আওয়ামী লীগের অন্তত ২০ জন আহত হন। এরপর আগুন দেয়া হয় ছাত্রলীগ অফিসে,ভাঙচুর করা হয় শ্রমিক লীগের অফিসও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আহত হয় শিক্ষার্থী ও পথচারীসহ আরো ৩০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত একজনকে বগুড়া নেয়ার পথে মৃত্যু হয়।

নিহতের পরিচয় পাওয়া গেছে তাঁর নাম
মজিবুল সরকার বিশাল, তিনি পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর সরকার পাড়ার মজিদুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি বি,এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

খুঁজুন