মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর জয়পুরহাটের বাগজানা এলাকায় ট্রেনের ধাক্কায় মা ও শিশু সন্তান নিহত

জয়পুরহাটের বাগজানা এলাকায় ট্রেনের ধাক্কায় মা ও শিশু সন্তান নিহত

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::



জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা এলাকায় মা ও তার চার বছরের এক শিশু সন্তান ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে।

 সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বাগজানা রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহার গ্রামের মুনির ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (২৫) ও তার শিশু সন্তান সিফাত (৪)।

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানা পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে বাগজানা রেলগেট থেকে দক্ষিণে প্রায় ৩শ গজ দূরে চার বছরের শিশুটিকে নিয়ে তার মা রেললাইনের ওপর অপেক্ষা করছিলেন। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে নিয়ে তার মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

এ সময় স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

খুঁজুন