বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক
জাতীয় কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ

কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ। যুগে যুগে এমন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব জন্মায় না। 

আজ ঢাকার ধানমন্ডিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-পৌত্রী ও কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি খিলখিল কাজী এবং ইনস্টিটিউশনের নির্বাহী পরিচালক, কথা সাহিত্যিক ও কবি মো. লতিফুল ইসলাম শিবলী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আবৃত্তি প্রশিক্ষক ও নজরুল গবেষক নাসিম আহমেদ।

বক্তারা বলেন, জাতীয় কবি কখনো ব্যক্তিস্বার্থ নিয়ে ভাবেননি। তিনি দেশ ও বিশ্বের নানা দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের জীবনচিত্র তার লেখনিতে ফুটিয়ে তুলেছেন।

সাধারণ মানুষকে নিয়ে রচনা তৈরি করেছেন। 

বক্তারা আরও বলেন, কাজী নজরুল ইসলামের সময়ে আরও কবি-সাহিত্যিক তাদের রচনা দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন, কিন্তু তাদের মাঝে বিদ্রোহী কবি ছিলেন ব্যতিক্রম। তিনি নিজের জীবনে যা করেছেন তা-ই তার সৃষ্টিতে তুলে আনার চেষ্টা করেছেন। এ কারণেই তিনি সবার থেকে অনন্য একজন।

প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি সচিব বলেন, জাতীয়তাবাদের চেতনা ধারন করেই জাতীয়তাবাদের প্রারম্ভিক কারিগর কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, জাতীয় কবি প্রতিটি বিষয়ে ছিলেন একজন প্রাকটিসিং মানুষ। 

তার সৃষ্টিকর্মে তিনি যেসব বিষয় বিশ্বাস করেছেন, সেসব চর্চা করেছেন এবং বাস্তবে তার রূপ দিয়েছেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইনিস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবর্ণা শিরিন।

অনুষ্ঠানে দোয়া, হামদ ও নাত পরিবেশিত হয়। 

খুঁজুন