বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর কাল মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

কাল মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষায় আগামীকাল  বুধবার মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এইসময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদÐ কিংবা জরিমানাসহ উভয় দণ্ড দণ্ডিত করার বিধান রয়েছে। 

এদিকে নিষেধাজ্ঞাকালীন বেকার ও কর্মহীন দিন কাটবে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নিবন্ধিত ও অনিবন্ধিত অন্তত ২০ হাজার জেলের। মাছ ধরা বন্ধ হলে কীভাবে তাদের সংসার চলবে, এ নিয়েই দুশ্চিন্তায় তারা। 

জেলেরা বলছেন, অনিবন্ধিত অসংখ্য জেলে রয়েছে। যারা নিষেধাজ্ঞাকালীন সরকারের সহায়তাটুকুও পাচ্ছেন না। এছাড়া নিবন্ধিত সব জেলেও সহায়তার আওতায় আসছে না। 

আর মৎস্য বিভাগ বলছে, এ উপজেলায় নিবন্ধিত জেলে সংখ্যা মোট ১৬ হাজার ৮১৭জন। এরমধ্যে এই নিষেধাজ্ঞায় ১১ হাজার ৬৬৬ জন জেলে সরকারি সহায়তা পাবেন। তাদের প্রত্যেকে ভিজিএফ সহায়তার আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হবে। যা দিয়ে সংসার চলানো সম্ভব নয়; বলছেন জেলেরা।  

এদিকে, সরকারের এই সহায়তার বাহিরে থাকছে নিবন্ধিত ৫ হাজার ১৫১ জন এবং অনিবন্ধিত আরও ৩ থেকে ৪ হাজার জেলে। নিষেধাজ্ঞাকালীন তাদের দিন কাটবে চরম কষ্টে। ধারদেনায় হবেন জর্জরিতÑএমনটাই বলছেন জেলেরা।

খুঁজুন