বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ওসি দেব প্রিয় দাশ

খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ওসি দেব প্রিয় দাশ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা

রামগড়(খাগড়াছড়ি)

পার্বত্য খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সহকারি পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান (এফএএফ) এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  মুক্ত ধর পিপিএম (বার)। 

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাসে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার গ্রহণ করেন রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ।

রামগড় থানা সূত্র জানায়, নভেম্বর ও ডিসেম্বর-২০২৩ এই দুই মাসে আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি  এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র পান তিনি। পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

এবিষয়ে, শ্রেষ্ঠত্ব অর্জনকারী রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ সাংবাদিকদের জানান, এই অর্জন শুধু আমার নয় এটি রামগড়বাসী সহ সকল সাংবাদিকদের আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি বলে আমি টানা দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। এবং আগামী দিনগুলোতেও আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

খুঁজুন