মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর কক্সবাজারে ২ জেলের লাশ উদ্ধার, পরিবারের দাবি পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

কক্সবাজারে ২ জেলের লাশ উদ্ধার, পরিবারের দাবি পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের খুরুশকুলে ‘চুরির অপবাদে’ ২ জেলেকে ধরে নিয়ে রাতভর নির্যাতনের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মে) বেলা ১২টায় সদেরর খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মনুপাড়ায় ঘের থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মছিউর রহমান বলেছেন।

নিহতরা হলেন- কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে আব্দুল খালেক (২২) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২৪)। নিহত দুইজনই পেশায় জেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মছিউর রহমান বলেন, সকালে সদরের খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ায় শামশুল হুদার মৎস্য ঘেরের পাশে দুই ব্যক্তির লাশ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও বৈদ্যুতিক শকের মতো পোড়া ক্ষত রয়েছে।


প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

খুরুশকূল ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান ছিদ্দিকী বলেন, ‘কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও নিহতদের শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।’

নিহত ইয়াছিনের বাবা আবু তাহের বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার ছেলেকে ডেকে নেন স্থানীয় কাজল মেম্বার ও শামসু মেম্বারের ছেলে ইমতিয়াজ। ধারণা করছি, তাদের মনুপাড়ার মৎস্য ঘেরে নিয়ে চুরির অপবাদে পিটিয়ে এবং বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ পাশে ফেলে দেয়।’

আব্দুল খালেকের বাবা জামাল হোসেন বলেন, আমার ছেলেসহ দুজনই জেলে। তাদের ধরে নিয়ে মারধর করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পর্কে জানান চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মছিউর রহমান।

খুঁজুন