মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর কংশ নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৩

কংশ নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৩

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় কংশ নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে নিখোঁজ ৩ যাত্রী। 

বুধবার বিকেলে পূর্বধলা উপজেলার জামতলা বাজার-দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরীঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় নৌকায় ২০/২৫ জন যাত্রী ছিল।

দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার রাজীব উল আহসান জানান, মুচারবাড়ী ফেরীঘাটে কংশ নদী দিয়ে দুই উপজেলার লোকজনের নিয়মিত যাতায়াত আছে। আজ পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন। ফলে বুধবার বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিন চালিত নৌকাটি রওনা হয়ে কংশ নদীর মাঝ খানে পৌছা মাত্রই কাৎ হয়ে নৌকাটি ডুবে যায়। উদ্ধারকর্মীরা কাজ করছে, এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছে। 

স্থানীয় লোকজন জানায়, প্রতি বুধবারে জামধলা বাজারে আশেপাশের সকল গ্রাম থেকে লোকজন বাজার করতে আসে। জামধলা শত বছরের পুরাতন বাজার। আজকে বাজারের দিন থাকায় দুপুরের পর থেকেই ট্রলার ও নৌকার মাধ্যমে এই বাজারে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসা-যাওয়া করছিল। বিকেলে নদীর এ পাড় থেকে জামধলা বাজারে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী থাকায় হঠাৎ এই নৌকাটি ডুবে যায়। উদ্ধারকর্মী ও এলাকার লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি। 

নদীর তীরে ওঠে আসা যাত্রীদের দাবী করছে, এখনো তাদের মধ্যে থাকা ৩ জন যাত্রী পাওয়া যায়নি। 

খবর পেয়ে পুর্বধলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি নৌকা ডুবির কথা স্বীকার করে বলেন, নৌকার বেশীর ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ২ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

খুঁজুন