বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
মতামত কঠিন সত্য না বলাই ভালো

কঠিন সত্য না বলাই ভালো

খুব সাধারণ একজন মানুষ হন। সামনের টং-এর চায়ের দোকানে বসে, আর আট–দশজন সাধারণ মানুষের সাথে আপনিও শুধু একজন সাধারণ মানুষ হিসেবে চা খান, একটু আড্ডা দিন। নিজেকে তাদের মতো করে ভাবুন। দেখবেন মনটা কতটা ফুরফুরে হতে হতে হালকা হয়ে গেছে, ভারি পাথরের বোঝাটা বুক থেকে নেমে গেছে।

জুতা পরার দরকার নেই, একটা সাধারণ স্যান্ডেলই যথেষ্ট। সবুজ ঘাসের মাঠ দেখলে স্যান্ডেল জোড়া খুলে বগলদাবা করে নিন, আলতো আলতো সবুজ ঘাসের ওপর নরম পা ফেলে ফেলে নিজের মতো করে হাঁটুন, দেখবেন আপনার  সেই মনটাকে খুঁজে পাবেন যে মনটার মধ্যে একদিন আপনি ছিলেন, শুধু আপনি, আর কেউ নয়  । কে  কী ভাববে, কে  কী বলবে, যদি এই অনুভূতি একবার আপনার ভেতরে ঢুকে যায়, তবে আর নিজের মতো করে বাঁচা হয়ে উঠবে না। আমরা হয়তো পৃথিবীতে বেঁচে থাকি, সেটা কতটা নিজের মতো করে বাঁচা হয় সেটাও তো প্রশ্নবিদ্ধ । ব্যস্ত জীবনের চোরাবালিতে  কেবল তলিয়েই যাই আমরা, সেখান থেকে উঠে দাঁড়ানোর সাহসটুকু কেমন করে যেন ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যায়। মরিচিকার পিছনে ছুটতে ছুটতে নিজের ভিতরের সেই সহজ সরল মানুষটাকেই হারিয়ে ফেলি | মনে হবে, আমি আছে, কিন্তু সেটা কি সেই আমি যেই আমি আমার মতো, যেই আমি সকলের, সর্বত্র |

বৃষ্টিতে ভিজুন, সবুজ ক্ষেতের আইল ধরে খালি পায়ে হাঁটুন , মাটির উপর  দাঁড়িয়ে খোলা আকাশ দেখুন, বাতাসকে অনুভব করুন, একটু নিজের মতো করে শ্বাস নিন, আর অনুভব করুন তাঁর বিস্ময়কর সৃষ্টিকে যিনি সর্বত্রই বিরাজিত । 

পায়ের তলার শক্ত মাটি আকাশের চেয়েও অনেক বেশি আপন, কারণ একদিন এই মাটিতেই আপনার জায়গা হবে। মাটির মানুষ হন, মাটিকে ভালোবাসুন, মনটা মাটির মতো করুন ।

জীবন আপনার। আপনার জীবনের রাজা আপনি। নিজে যা চান, সেইভাবে বাঁচুন। সাধারণ মানুষের মতো মাথা উঁচু করে বাঁচুন, অসাধারণ কাপুরুষের  মতো করে নয়। সাধারণত্বে সৌন্দর্য আছে, অসাধারণত্বে শূন্যতা ছাড়া আর কিছু নেই। আর যে দিন ডাক আসবে, সেদিন নিজের পরিবারের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিন, কেউ সে দিন পাশে থাকবে না। কারণ মানুষ তো মানুষই, কৃতজ্ঞ কিংবা অকৃতজ্ঞ, সবাই বলবে,   ভালোবাসি, মনে রাখবো চিরকাল, না এগুলো কথার কথা, বাস্তবতাটা  যে অনেক কঠিন । কঠিন সত্য না বলাই ভালো, সেটাও যে স্বার্থকেন্দ্রিক, কারো জন্য ভালো, কারো জন্য মন্দ |

খুঁজুন