মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

কুমিল্লা ব্যুরো :

কুমিল্লায় কোনো প্রকার সুপারিশ ও হয়রানি ছাড়া মাত্র ১২০ টাকায় পুলিশের চাকুরী পেলেন ২০৬ জন। মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার) পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষনা অনুষ্ঠানে এ তথ্য জানান।

মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিনায়তনে কনস্টেবল পদে ২০৬ জন উত্তীর্ণকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, সদর সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউর রহমান সহ পদস্থ কর্মকর্তাগণ।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানায়, এ বছর কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ হাজার ৮২২ জন কনস্টেবল পদে আবেদন করেন। শারিরিক যোগ্যতায় যাচাই, লিখিত ও মৌখিক পরিক্ষা শেষে ২০৬ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

খুঁজুন