মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর কুমিল্লায় আওয়ামী লীগ নেতা হত্যা : ২ আসামি আটক

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা হত্যা : ২ আসামি আটক

কুমিল্লা ব্যুরো : কুমিল্লার আলেখারচর এলাকায় জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই প্রকাশ্যে গলা কেটে আওয়ামী লীগ নেতা এনামুল হত্যার মামলার এজহারভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং আমতলী এলাকা থেকে পানছড়ি থানা পুলিশের সহযোগিতায় মামলার দুই নম্বর আসামি আমান উল্লাহ ও তিন নম্বর আসামি আবু সাঈদকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি )পুলিশের একটি দল।
শনিবার বেলা ১২ টার দিকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)।

পুলিশ সুপার জানান-এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে, ঘটনার দিন শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭ নং আসামি কাজী নিজাম উদ্দিন ও ১০ নং আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন শনিবার কুমিল্লার কোতোয়ালি থানায় এনামুলের বাবা আবদুল অদুদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাছঁ/ছয় জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) দুপুরে নিহত এনামুল হক কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ।

খুঁজুন