মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর কুমিল্লায় চোরাই অটোরিকশাসহ আটক ৯

কুমিল্লায় চোরাই অটোরিকশাসহ আটক ৯

কুমিল্লা ব্যুরো :

কুমিল্লা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ টি চোরাই ব্যাটারিচালিত অটোরিক্সাসহ ৯ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ২ টি পুরাতন ব্যাটারী চালিত অটোরিক্সা (ফাইটার), ৩ টি পুরাতন ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) জব্দ করা হয়। 

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার  কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এস তথ্য জানান এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান।  

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান জানান, গত ১০ ফেব্রুয়ারি কুমিল্লার সদর দক্ষিন উপজেলার কোটবাড়ী চাঙ্গীনি এলাকার  ফজলুর রহমান জুম্মা'র নামাজ আদায় করতে গেলে তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি অজ্ঞাতনামা চোর নিয়ে যায়। এতে তিনি সদর দক্ষিণ মডেল থানায় একটি চুরির মামলা করলে উক্ত মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম গত ২৬ ফেব্রুয়ারি তারিখ থেকে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত অটোরিকশাসহ আরো ০৪টি অটোরিকশা ০৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা / টমটম উদ্ধার করে এবং পেশাদার চোর চক্রের ০৯জন সদস্যকে গ্রেফতার করে। 

এসময়, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে রং পরিবর্তন সহ গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে কুমিল্লা জেলা সহ আশপাশ জেলায় বিক্রয় করে। উক্ত চোর চক্রের মূল হোতা মোঃ সাইদুর ওরফে সহিদুল ইসলাম (৩০), মোঃ রুবেল (২৮) এবং শরীফ (৩২) বিভিন্ন স্থান থেকে চুরি করে অন্যান্য গ্রেফতারকৃত চোরদের কাছে বিক্রয় করে।

এসময়  উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া পিপিএম, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর শাহেদ পারভেজ ।

খুঁজুন