শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় কুমিল্লায় ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী

কুমিল্লায় ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী

কুমিল্লা ব্যুরো :

কুমিল্লায় ক‌্যাডেট কলেজের প্রাক্তন ক‌্যাডেটদের ৭ম পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে পূনমিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,এসবিপি (বার),ওএসপি,এনডিইউ, এএফ ব্লিউসি, পিএসসি,জি, পিএইচডি। 

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে ৭ম পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান বলেন, সেনাপ্রধান সকলের। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।  সেনাবাহিনী প্রধান বলেন-ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। এছাড়া দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।


 এসময় মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,৩৩ পদাতিক ডিভিশনের কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান,কুমিল্লা ক‌্যাডেট কলেজের অধ‌্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী,প্রাক্তন ক‌্যাডেট একক সংগঠনের ডা, মোহাম্মদ শাহজাহান কামাল। 

উদ্বোধন শেষে প্রাক্তন ক‌্যাডেটদের প‌্যারেড ও বর্ণীল দেয়াল পত্রিকা পরিদর্শন শেষে। কুমিল্লা ক‌্যাডেট কলেজের নবনির্মিত ভবনসমূহের উদ্বোধন করেন সেনাবাহিনীপ্রধান। পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার থেকে ৩দিনব‌্যাপি প্রাক্তন ক‌্যাডেটদের পূনর্মিলনী বর্ণিল আয়োজনের মধ‌্যদিয়ে শনিবার শেষ হবে।

অনুষ্ঠানে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রগণ; স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ; শিক্ষকগণ; গণমাধ্যম ব্যক্তিবর্গ; শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন