মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর কুড়িগ্রামে নদী ভাঙ্গন ও বন্যার্তদের মাঝে এবি পার্টির ত্রাণ বিতরণ

কুড়িগ্রামে নদী ভাঙ্গন ও বন্যার্তদের মাঝে এবি পার্টির ত্রাণ বিতরণ

আনোয়ার হোসেন - কুড়িগ্রাম প্রতিনিধি::


আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার বন্যার্ত ও নদী ভাঙ্গন কবলিত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ডাঃ মোঃ নজরুল ইসলাম খানের নেতৃত্বে রোববার সকালে ধরলা নদীর পাড়ের বানভাসি মানুষ ও নদী ভাঙ্গন কবলিত শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সচিব মোঃ বাসেত মারজান।


আরও উপস্থিত ছিলেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার যুগ্ন আহবায়ক মোঃ লাভলু হোসেন, যুগ্ন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন উদ্দিন সরকার সহ এবি পার্টি মহিলা শাখার আহ্বায়ক লাভলী বেগম ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

খুঁজুন