মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

লালমনিরহাট প্রতিনিধি:


লালমনিরহাট পৌরসভার আধুনিক ও জনকল্যাণমূথী স্মাট পৌরসভা রুপান্তে লক্ষ্য ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা অনুষ্ঠিত হয়েছে । 



শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলার হল রুমে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।


নতুন মোট আয় ধরা হয়েছে ৪৮,৭৮,২৩,৫১১/- টাকা, এর মধ্যে রয়েছে রাজস্ব আয় ১৩,৪৪,৯৫,৭০৮/- টাকা, পানি শাখা হতে আয় ৬৩,৩০,৩৫৬/- টাকা, উন্নয়ন বাস্তবায়ন খাতে প্রাপ্তি ৩৪,৬৯,৯৭,৪৪৭/- টাকা। উক্ত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৭,০০,৯০,০০০/- টাকা এবং প্রস্তাবিত উদ্বৃত্ত ধরা হয়েছে ১,৭৭,৩৩,৫১১/- টাকা। 


পৌর মেয়র রেজাউল করিম স্বপ্ন বলেন, এবারের বাজেটে জনগণের উপর কোনরুপ কর বৃদ্ধি না করেই জনকল্যানমুখী বাজেট করা হয়েছে। উক্ত বাজেট বাস্তবায়ন হলে আমরা আমাদের পৌর এলাকাকে পরিচ্ছন্ন, স্মার্ট ও উন্নত অবকাঠামো সমৃদ্ধ পৌরসভা গঠনে একধাপ এগিয়ে যাবে।

 তিনি উল্লেখযোগ্যভাবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিতর্ক প্রতিযোগীতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, মশক নিধন, বেওয়ারিশ লাশ দাফন, বৃক্ষরোপণ, ক্লাব ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, খেলাধুলা ও সাংস্কৃতি, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, মাদক/তামাক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও রোড ডিভাইডার সৌন্দর্য বর্ধন, কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রেখেছেন। বিশেষ করে শহরের প্রধান প্রধান রাস্তা সহ গোলীর রাস্তা, ড্রেন মেরামত ও সংস্কার খাতে ২৭ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। এছাড়া তিনি আধুনিক বহুতল বিশিষ্ট পৌর ভবন নির্মাণে প্রায় ৫ কোটি টাকা কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন চূড়ান্ত রয়েছে।    


এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকতা,কর্মচারীগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন