মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর লালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত সুমন মিয়ার মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত সুমন মিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশী সুমন মিয়া (২৭) নামে এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সে গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত হন।

ফেন্সিডিল ব্যবসায়ী সুমন মিয়া কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া এলাকার আলাউদ্দিনের পুত্র বলে নিশ্চিত করেছেন একাধিক বিশ্বস্ত সূত্র। 

 সূত্র আরও জানায়, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ১৫ বিজিবি ব্যাটালিয়ন বুড়িরহাট বিএপি সীমান্ত পিলার ৯১৩নং মেইন পিলার সংলগ্ন এলাকায় ৩-৪ জনসহ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে ফেনসিডিল নিয়ে আসার সময় ভারতীয় অংশের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফের তাড়া খেয়ে সবাই পালিয়ে আসতে পারলেও সুমন মিয়া তাদের কাছে আটক হন। এ সময় তাকে বিএসএফ সদস্যরা বেধরক মারপিট করে ফেলে যায়। পরে তার সহযোগীরা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুলের সাথে তার ০১৩২০১৪৪২৩ একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় এ বিষয়ে তার মতামত পাওয়া যায়নি।  অপরদিকে পুলিশ সুপারের মুঠো ফোনে ঘটনাটি নিশ্চিত হতে চাইলে তিনি বলেন শুনেছি এবং আহত কয়েকদিন আগে হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি তানার ওসি বিস্তারিত বলতে পারবে।  তবে চন্দ্র পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর নিশ্চিত করে মুঠো ফোনে বলেন, বিএসএফের মারপিটে আহত সুমন মিয়া  রংপুর মেডিকেলে  মারা গেছেন

খুঁজুন