রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত লালমনিরহাট থেকে সেলুন লাইব্রেরীর যাত্রা শুরু

লালমনিরহাট থেকে সেলুন লাইব্রেরীর যাত্রা শুরু

লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ

লালমনিরহাট আদিতমারী সারপুকুর ইউনিয়নে সারপুকুর যুব ফোরামে পাঠাগারের উদ্যোগে সারাদেশে ১২৩৪ টি সেলুন লাইব্রেরী চালু করে ২০১৭ সালে ।

সারপুকুর যুব যুব ফোরাম পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল হোসেন জানান, তিনি পড়াশোনার পাশাপাশি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রথমে ত্রিশটি সেলুনে এ লাইব্রেরী চালু করেন। এ বিষয়ে সেলুনে আসা বিভিন্ন শ্রেণি-পেশার বই পড়ুয়ারা বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে শুরু করে আনিসুল হকের মা বইটি পর্যন্ত পাওয়ায় তারা মনোযোগের সহিত এই বই গুলো পড়েন এবং কাজের ভিড়ে সেলুন ব্যবসায়ীদের সময়কে কাজে লাগিয়ে সিরিয়াল নিয়ে তাদের চুল দাড়ি কামানোর কাজটি সেরে আসেন। বেকার যুবক দের কেউ দেখা যায় অবসর সময়ে তারা এই সেলুনের লাইব্রেরী বেঞ্চে বসে তাদের পছন্দমতো বই পড়তে পারছেন।

প্রতিষ্ঠানটি সভাপতি জামাল হোসেন আরো জানান তিনি অসাম্প্রদায়িক চেতনায় সারাদেশের সেলুনগুলোতে সরকারি পৃষ্ঠপোষকতা য় ছড়িয়ে দিতে চান। সেইসাথে মাদক মুক্ত সুন্দর একটি সমাজ চান। বর্তমান ও আগামী শিশু-কিশোরদের জন্য তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র দেখে আগামী জীবন গড়তে চান। বর্তমানে লালমনিরহাট জেলা সহ সারাদেশে ১২৩৪ কি লাইব্রেরী সংগঠনের উদ্যোগে বিনা পয়সায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের বাংলায় অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী জামাল হোসেন আরো জানান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে করতে হলে আষট্টি হাজার গ্রামে লাইব্রেরী প্রয়োজন। যুবসমাজকে সুস্থ সুন্দর জীবন দিতে হলে বই এর কোন বিকল্প নেই বই পারে একটি অসাম্প্রদায়িক সুন্দর সমাজ দিতে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ১০০ টি সেলুন লাইব্রেরী বর্তমান কার্যক্রম পরিচালিত রয়েছে। সরকারিভাবে লালমনিরহাট জেলায় ৫ টি উপজেলায় ৩১ টি সেলুন লাইব্রেরী চলমান রয়েছে। প্রতিটি সেলুনে ১৭ টি করে বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ মুক্তিযুদ্ধের বই ও বুকসেলফ দেওয়া হয়।

সেলুনে আশা বই পড়ুয়ারা জানান এমন বিনামূল্যে জ্ঞানার্জনের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানার সুযোগ করে দেওয়া উদ্যোক্তা সহ সরকারকে অভিনন্দন জানান।

খুঁজুন