মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে তিস্তা সমাবেশ

লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে তিস্তা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি - লালমনিটহাট:


আজ বুধবার বিকেল ৩ টায়  বাংলাদেশ কৃষক সমিতি লালমনিহাট জেলা কমিটির উদ্যোগে রাজপুরে তিস্তা নদীর পাড়ে তিস্তা সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশের সভাপতিত্ব করেন জেলা কমিটির  সভাপতি কমরেড নজরুল হক খাজা। সমাবেশে বক্তব্য রাখেন নদী গর্ভে বাড়িঘর বিলীন হওয়া সাধারণ কৃষক আজমল হোসেন, কলিতা রানী, সোবাহান আলী।

আরো বক্তব্য রাখেন যুব  নেতা বকুল রায়, সাংবাদিক হেলাল হোসেন কবির,কৃষক  সমিতির জেলা কমিটির সদস্য বাহার তালুকদার, অর্থ সম্পাদক নিরঞ্জন কুমার সিংহ, সহ-সভাপতি রঞ্জিত কুমার রায়, সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড অ্যাডঃরফিকুল ইসলাম কৃষক সমিতির  কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আনসার আলী, সিপিবির জেলা কমিটির সভাপতি কমরেড  অ্যাডঃ  ময়জুল ইসলাম ময়েজ সমাবেশ পরিচালনা করেন অ্যাডঃমধুসূদন রায় মধু সাধারণ সম্পাদকঃবাংলাদেশ কৃষক সমিতি লালমনিহাট জেলা কমিটি।

সভায় সংগীত পরিবেশনা করেন বেতার শিল্পী যুবনেতা অনন্ত কুমার রায়, বেতার শিল্পী রবীন্দ্রনাথ রায়। সমাবেশে বক্তাগণ তিস্তা নদীর ন্যাব্যতা কম হওয়ার কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে ফসল ক্ষেত, গাছপালা, বাড়িঘর সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গিয়ে আজ তারা নিঃস্ব। এ কারণে বক্তাগণ দাবি জানান  বিলম্বে তিস্তা নদী ভঙ্গন রোধ করতে হবে, নদী খনন করে নদীর ন্যব্যতা বৃদ্ধি করতে হবে, তিস্তা পারের মানুষকে বন্যার কবল থেকে মুক্ত করতে হবে, উভয় পারে টেকসই বাধ নির্মাণ করতে হবে, তিস্তার  পানির ন্যায্য হিস্যা দিতে হবে, নদীগর্ভে বিলীন হওয়া ভাসমান জমি প্রকৃত কৃষকদের নামে রেকর্ড করে  দিতে হবে।

দাবি পূরণ না হলে আগামী দিনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধানসহ  ব্যাপক কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান।


খুঁজুন