মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর লালমনিরহাটে ট্রাকের সংঘর্ষে অটোরিকশা চালক সহ মারাগেছে ২ জন

লালমনিরহাটে ট্রাকের সংঘর্ষে অটোরিকশা চালক সহ মারাগেছে ২ জন

নিজস্ব প্রতিনিধি :

লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগরের সাতপাটকি জোলা বাড়ী এলাকায় লালমনিরহাট - কুড়িগ্রাম মহাসড়কে ট্রাক ও  অটোরিক্সার মুখোমুখি দুজন নিহত হয়েছে।। এ ঘটনায় আহত হয়েছেন আরও  শিশু সহ আরও ২ জন।

বুধবার (১ মার্চ) বিকেল ৪টায় লালমনিরহাট-মহেন্দ্রনগরের সাতপাটকি জোলা বাড়ী এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।নিহত অটো রিক্সা চালক রেজাউল ইসলাম বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর খেদাবাগ গ্রামের মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তি একটি  ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টটিভ বলে জানা গেছে। তার পরিচয়ের বিষয়ে এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ। 

লালমনিরহাট মোটরযান পরিদর্শক রাশেদ মিলন জানান,মহাসড়কে চালকদের গাড়ি দ্রুত গতিতে চালনা,  ওভারটেক সহ মোবাইল কথা বলায় সব থেকে বেশি সড়ক দূর্ঘটনা ঘটে ।  

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরের দিক হতে  অটোরিক্সায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ি ও কুড়িগ্রাম  অভিমুখে যাওয়ার সময় সামন দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটো রিক্সা চালক রেজাউল ইসলাম মারা যায়।  অপরদিকে ঘটনাস্থল থেকে  আহত শিশু সহ তিন জনকে উদ্ধার করে লালমনিরহাট সদরর হাসপাতাল নিয়ে যাওয়ার কালে মারা যায়। অন্য আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য  ভর্তি আছে । সেখানেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনা স্থলে উপস্থিত দূর্ঘটনার 

বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, অটোরিক্সা এবং ট্রাকের সংঘর্ষের ঘটনায় দুজন মারাগেছে । আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে দুমরে মুচরে যাওয়া অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। 

তবে ট্রাক চালক পলাতক থকায়  তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুঁজুন