মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর লালমনিরহাটে ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের স্মরণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের স্মরণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে 'অতিক্রম'-এর প্রধান উপদেষ্টা বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকাল ৩টায় লালমনিরহাট জেল রোড সোনালী পার্ক ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন জায়াভিয়েন গেষ্ট হাউসের সভা কক্ষে অতিক্রম লালমনিরহাটের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অতিক্রম লালমনিরহাটের আহবায়ক হেলাল হোসেন কবির-এঁর সভাপতিত্বে অতিক্রম লালমনিরহাটের যুগ্ম আহবায়ক মুহিন রায় ও মাসুদ রানা রাশেদ-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী। স্মৃতি চারণ করেন মরহুমের পরিবারের আজিজার রহমান বাবলু, হুমায়ুন কবির, জাহানারা বেগম শিরিন। এতে আলোচক ছিলেন প্রয়াতের অনুরাগী এবং লালমনিরহাটের বিদ্বৎসমাজ মনসুর আলী সরকার, শামীম আহমেদ, জাহাঙ্গীর আলম শাহীন, প্রদীপ রায়, জামাল হোসেন, সূফী মোহাম্মদ, সৈয়দ শামীম আহমেদ, জনি, রবিউল ইসলাম নিঝুম, মুহিন রায় প্রমুখ। এ সময় অতিক্রম লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের জন্ম ১৯৩৫খ্রিষ্টাব্দের ২৩ মার্চ ও মৃত্যু ২০২৩খ্রিষ্টাব্দের ১৯ মে।

খুঁজুন