মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি প্রার্থী আবদুর রহমান অনিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভোররাতে চন্দ্রগঞ্জের দেত্তপাড়ার ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‌্যাবের নায়েক সুবেদার মিরাজ আলী ভূইয়া চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে অনিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর আগে, র‌্যাব অনিককে থানায় হস্তান্তর করে। 

গ্রেপ্তার অনিক চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমান কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। তিনি পশ্চিম লতিফপুর এলাকার আবদুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেত্তপাড়ার ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। এসময় অনিককে একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়। অনিকের বিরুদ্ধে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ‘আবদুর রহমান অনিক ছাত্রলীগের কোনো পদেই ছিল না। পাশাপাশি আমি তাকে চিনি না।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র আইনে র‌্যাব আবদুর রহমান অনিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুঁজুন