বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ব্যাপী বই মেলা শুরু

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ব্যাপী বই মেলা শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বইমেলা। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে সোমবার দুপুরে এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লক্ষ¥ীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল চৌধুরী। মেলা চলবে ২২শে ফেব্রুয়ারী পর্যন্ত। 

এসময় বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল চৌধুরী বলেন একুশ আমাদের অহংকার, একুশ আমাদের গৌরব। ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ পূর্ণ হবে বছর হবে এদিন। দেশের যত আন্দোলন তার অনুপ্রেরণা হয়েছে ভাষা আন্দোলনের মধ্যদিয়ে। আর বইমেলা হচ্ছে বাঙ্গালির প্রাণের মেলা। বই ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। মানুষের নিত্য সঙ্গী হলো বই। বই সবসময় বন্ধুর মতো কাজ করে। বইপড়া ছাড়া কেউ বড় হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মকে বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বইয়ের প্রতি সকলকে আকৃষ্ট করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কবি ও ছড়াকার আমিনুল ইসলাম ফারুক, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,শিক্ষক নাসরিন সুলতানা , আজিজুর রহমান খান বুলবুল,

বই মেলায় বিভিন্ন সাহিত্য সংগঠন, প্রতিষ্ঠান ও বই বিক্রয়কারী প্রতিষ্ঠানের ২০ টি স্টল রয়েছে। তিনদিন ব্যাপী বইমেলা ২২শে ফেব্রুয়ারী পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। এছাড়া প্রতিদিন আলোচনা সভা, সেমিনার, প্রবন্ধ ও কবিতা পাঠ, লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বইমেলা উপলক্ষ্যে শিশুদের জন্য থাকছে উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাংকন, সঙ্গীত ও বইপাঠ প্রতিযোগিতা। এছাড়া মেলা উপলক্ষ্যে সকল বইয়ের ওপর ২৫ শতাংশ ছাড়ে ক্রেতারা বই কিনতে পারবে।

খুঁজুন