মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মাদক সেবনরত অবস্থায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেফতার

মাদক সেবনরত অবস্থায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে মাদক সেবনরত অবস্থায় আদিতমারি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। 

সোমবার (২৫ মার্চ) রাতে লালমনিরহাট শহরের কোর্ট বিল্ডিংয়ের দক্ষিন পার্শ্বে মডেল মসজিদ সংলগ্ন রেলের পরিত্যাক্ত ভবন থেকে মাদক সেবনরত অবস্থা তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ এর ছেলে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মাহফুজ ওরফে ডেন্টিস্ট (৩৮)। তালুক খুটামারা এলাকার মৃত অপুর আলীর ছেলে নুর ইসলাম (৩৬)। মডেল মসজিদ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মোস্তাফিজুর রহমান (৫২)। মদিনাপাড়া এলাকার মৃত ফজলার রহমানের ছেলে নুরে হাসান সিদ্দিক (৩২)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আসামীদের  পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মোতাবেক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

খুঁজুন