বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
সুফিবাদ মাইজভান্ডারীর কাফেলা, দুষ্ট লোক এর কারনে থেমে যাবে না!

মাইজভান্ডারীর কাফেলা, দুষ্ট লোক এর কারনে থেমে যাবে না!

শাহ্সূফি সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী :

ওলি আওলিয়া প্রসঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কুর'আনুল কারীমায় এরশাদ করেন- 
"সাবধান! নিশ্চয় আল্লাহর অলীগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহেন। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোন পরিবর্তন বা হের-ফের হয় না, উহাই মহা সাফল্য।" [সুরা ১০ ইউনুস: ৬২-৬৪]।
এখানে মনে রাখতে হবে, একজন অলী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় বলীয়ান, তাঁরা সর্বদা আল্লাহর হুকুমের তাবেদার! একজন অলীর চেয়ে একজন আওলাদে রাসুল দ.'র মর্যাদা অধিক! তাহলে ভাবুন, একজন আওলাদে রাসুল দ. যদি অলী হন, তাঁর মর্যাদা কতখানি!
এরা কারা- যাদের শয়তান পথভ্রষ্ট করতে অক্ষম!
আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে শয়তানের কথোপকথন! 
قَالَ رَبِّ بِمَاۤ اَغۡوَیۡتَنِیۡ لَاُزَیِّنَنَّ لَهُمۡ فِی الۡاَرۡضِ وَ لَاُغۡوِیَنَّهُمۡ اَجۡمَعِیۡنَ
সে (শয়তান) বললঃ হে আমার রব, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে (বান্দাদের) পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করবো এবং তাদের সবাইকে পথভ্রষ্ঠ করে দেবো।
اِلَّا عِبَادَکَ مِنۡهُمُ الۡمُخۡلَصِیۡنَ
তবে তাদের মধ্য হতে আপনার মনোনীত বান্দাগণ (আল্লাহর ওলীগণ) ব্যতীত। 
(সূরাঃ ১৫/ আল-হিজর | Al-Hijr | سورة الحجر আয়াতঃ ৩৯-৪০)
"সম্মান আল্লাহর জন্য, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জন্য এবং মু'মিনদের জন্য। কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারে না।"
- সূরা মুনাফিকুন, আয়াতঃ ৮।
"নিশ্চয়ই তোমাদের (সাহায্যকারী) বন্ধু তো আল্লাহ্ এবং তাঁর রাসুল ﷺ  এবং (সাথে) ঈমানদারগণ যারা নামায কায়েম করেন ও যাকাত দেন এবং যারা (আল্লাহ্ সমীপে বিনয়ের সাথে) ঝুঁকে পড়েন।"
-(সুরা আল মায়েদা আয়াত নং ৫৫)
"আর যে ব্যক্তি আল্লাহ্, তাঁর রাসুল ﷺ এবং ঈমানদানগণকে বন্ধুরূপে গ্রহণ করবে, তবে (তারাই আল্লাহ্র পক্ষ এবং) আল্লাহ্ পক্ষই বিজয়ী হবে।"
-(সুরা আল মায়েদা আয়াত নং ৫৬)
সাবধান ! নিশ্চয় আল্লাহর অলীগননের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না "।( সূরা ইউনুস ১০: আয়াত নং ৬২)।
"নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব।[১] 
যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই ওর স্থলে নূতন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে।[২] 
নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"
-সুরা নিসা আয়াত নং ৫৬

মাইজভান্ডার শরীফের কার্যকলাপগুলো যদি আপনার ভালো না লাগে, তাহলে ভালো লাগার জন্য আপনাকে কেউ বাধ্য করছে না। আপনি আপনার মত চলুন। কিভাবে পরকালে সু-সংবাদপ্রাপ্ত হবেন, সে রাস্তা তালাশ করুন।

আপনার আমার কথায়/বা সমালোচনায় মাইজভান্ডার শরীফের কার্যক্রম বন্ধ হবে না। এটি শত শত বছরের ঐতিহ্যবাহী মাইজভান্ডার শরীফ। সে যূগ থেকে হাজারো বিতর্কের পরেও এ মাইজভান্ডার শরীফকে যুগল গাউছুল আ'যম মাইজভান্ডারী-এর উছিলায় আল্লাহপাক বিদ্যমান রেখেছেন এবং কেয়ামত পর্যন্ত বিদ্যমান রাখবেন। তাই অযথা সমালোচনা বা সমালোচনার সমর্থন করে গাউছুল আ'যম মাইজভান্ডারীদ্বয়ের বেলায়তী রোষানলে পতিত হয়ে কঠিণ বিপদ ডেকে আনার প্রয়োজন কি? তাঁদের (অনুসারীদের) জন্য আপনি চিন্তা করবেন না। আপনি নিজের জন্য আখেরাতের সম্বল কি সংগ্রহ করেছেন, তা হাতিয়ে দেখুন। আল্লাহপাক কেয়ামতের দিন আপনার কাছে আপনার আমলই যাচাই করবেন, অন্যের আমল নয়।

খুঁজুন