শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় মামলার রায় দ্রুত হলে অপরাধ কমবে : প্রধানমন্ত্রী

মামলার রায় দ্রুত হলে অপরাধ কমবে : প্রধানমন্ত্রী

রোকসানা মনোয়ার :  মামলার রায় যত দ্রুত দেওয়া যাবে, অপরাধমূলক কর্মকাণ্ড তত কমবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ ডিসেম্বর জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো  বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দায়মুক্তি দিয়ে বিচারের পথ বন্ধ করে দেয়া হয়েছিলো তাই মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জুডিশিয়াল সার্ভিসের জন্য যা দরকার, তার সবই করবে সরকার প্রযুক্তির অপব্যবহার করে জঙ্গিবাদ, সন্ত্রাস বাড়ছে রুখতে দ্রুত এসব মামলা শেষ করতে বিচারকদের আহ্বান জানান তিনি ।সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই আইনও হয়েছিল এ দেশে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করতে সক্ষম হয়েছি। দেশ-বিদেশের সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি।

সরকার প্রধান আরও বলেন, বিচারকদের সাহসী পদক্ষেপে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। জঙ্গিবাদ রুখতে সবাইকে সচেতন হতে হবে। বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি করা হবে।

বিচার ব্যবস্থার প্রসংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে আইনের শাসন পায়, সঠিক বিচার পায় এজন্য তাদের স্বার্থে জুডিশিয়ার সার্ভিসে যা যা করণীয় আমরা তাই করব। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা প্রয়োজন সব করা হবে।

 

 

খুঁজুন