বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মানিকগঞ্জে পদ্মায় ধরা পড়লো ১২ কেজির বোয়াল মাছ

মানিকগঞ্জে পদ্মায় ধরা পড়লো ১২ কেজির বোয়াল মাছ

মাহবুবুল আলম রিপন :

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় জেলের জালে ১২ কেজির একটি বোয়াল মাছ ধরা পরেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার পদ্মা নদীর হরিনাঘাট এলাকায় জেলের জালে বোয়াল মাছটি ধরা পরে বলে জানান হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম।

হরিণা ঘাট এলাকা থেকে জেলেরা জানান, বুধবার রাতে লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের জেলে আলম মিয়া নদীতে মাছ শিকার করতে যান। আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে হরিণা ট্রলার ঘাটের অদূরে জাল ফেলেন আলম। পরে জাল টেনে তোলার সময় বোয়াল মাছটি ইলিশ ধরার জালে আটকা পড়ে। মাছটি বিক্রির জন্য হরিণা টলার ঘাটে এলাকার নিয়ে আসেন আলম। পাটগ্রাম গ্রামের আমির হোসেনসহ পাঁচ জন কৃষক বোয়ালটি ১৫০০০ হাজার টাকায় কিনে নেন ।

পাটগ্রাম গ্রামের বাসিন্দা ও মৎস্য শিকারী আলম মিয়া জানান, হরিনা ঘাট থেকে একটু ভিতরে পদ্মায় আজ ভোর ৫টার দিকে ইলিশের জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ জালে আটকা পরেছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।

মাছ ক্রেতা ও পাটগ্রাম গ্রামের কৃষক আমির বেপারি বলেন, “১২ কেজির বোয়াল মাছটি সরাসরি জেলের কাছ থেকে আমরা পাঁচ জন কৃষক ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি হরিণা ঘাটে পানিতে বাশের খুঁটি সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা অনেকে দেখতে ভিড় করেন”।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ” হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় মাছ বিশেষ করে বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি ।

খুঁজুন