রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।
‎
‎এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি  দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক ভোরের ডাক প্রতিনিধি মো. হৃদয় হোসাইন, সাবেক সভাপতি বিজয় সরকার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল-আমিন আল আব্বাসী, প্রভাষক মো. তুহিন আহমেদ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও টেলিভিশন রিপোটার্স ফোরামের সাধারণ সম্পাদক শামিম আল মামুন, খবরের বাংলার সম্পাদক অলক কুমার দাস, চ্যানেল ২৪ টাংগাইল জেলা প্রতিনিধি মাছুদ রানা, গাজী টিভির টাংগাইল জেলা প্রতিনিধি সোহেল রানা, খবরের কাগজ প্রতিনিধি ও যমুনা টিভির ক্যামেরাম্যান জুয়েল হিমু।
‎
‎পাশাপাশি আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. সাগর নাইম, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপু,  মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. হাফিজ, মাভাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুশার আহমেদ, সদস্য সচিব তানভীর ইসলাম তামিম, মুখপাত্র সাকিব আল-হাসান রাব্বি, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকলাইন আহসান সাব্বির,মাভাবিপ্রবি গনতান্ত্রিক ছাত্রসংদের সভাপতি আখতারুজ্জামান সাজু।
‎
‎সাংবাদিক সমিতির সভাপতি এস এম জাহিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান ও গবেষণার স্থান নয় এটি মতের বৈচিত্র্যের মধ্যেও সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার ক্ষেত্র। ইফতারের মতো আয়োজন পারস্পরিক যোগাযোগ বাড়ায় এবং সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
‎
‎সাধারণ সম্পাদক হৃদয় হোসাইন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সমিতি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
‎
‎ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়।
‎
‎আয়োজকদের ভাষ্য, ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য জোরদার করতেই এ ইফতার মাহফিলের আয়োজন। এতে বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইল শহরের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

খুঁজুন