বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মাভাবিপ্রবির চতুর্থ শ্রেনী কর্মচারী সমিতির নেতৃত্বে যারা

মাভাবিপ্রবির চতুর্থ শ্রেনী কর্মচারী সমিতির নেতৃত্বে যারা

মো: হৃদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের সংগঠন ' মাভাবিপ্রবি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি' এর সভাপতি পদে মো. আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. মামুন কবির খান নির্বাচিত হয়েছেন। 

আজ ২৪ ডিসম্বর (রবিবার) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এই ভোট গ্রহন চলে। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাকসুদুর রহমান  ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান ও গোলাম মাওলা। 

মাভাবিপ্রবি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সহসভাপতি পদে মো. ফরহাদ ইসলাম লালন ও মো. নজরুল ইসলাম নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে আব্দুর সোবাহান বিজয়ী হন। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ফয়েজ উদ্দীন নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক পদে মো. ফিরোজ আল মামুন,

সহ-কোষাধ্যক্ষ পদে পরেশ লাল হরিজন, সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক পদে

মো. নুরুল ইসলাম (মারফত), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রোস্তম আলী, দপ্তর সম্পাদক পদে মো. শামিম আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক পদে মোছা. আরজিনা ইয়াসমিন, সদস্য পদে মো. আবুল হান্নান, মো. মিজানুর রহমান ও সুরেশ হরিজন।

মাভাবিপ্রবি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি এর নবনির্বাচিত সভাপতি মো. আমিনুর ইসলাম বলেন, আমাকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলে মিলে আমরা কাজ করবো। মাভাবিপ্রবি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রতিনিধি হয়ে কাজ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল

খুঁজুন