বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মাভাবিপ্রবিতে বিদ্যুত চুরির নেপথ্যে কে !!

মাভাবিপ্রবিতে বিদ্যুত চুরির নেপথ্যে কে !!

মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর   বিদ্যূৎ (এক্সপ্রেসওয়ে) লাইন থেকে ক্যাম্পাসের বাইরে নিজের বাড়িতে আলাদা তার দিয়ে বিদ্যূৎ সংযোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের সহকারী টেকনিক্যাল অফিসার  (ইলেকট্রিক) মো. আব্দুর রহমান। 

বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট সংলগ্ন পাওয়ার হাউস থেকে এই  বিদ্যুত তিনি অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন। 

আজ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এস্টেট শাখার  অফিস প্রধান, শিক্ষার্থী  কল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক , জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক ঘটনাস্থলে যান এবং এই ঘটনার প্রমান পান। 

বিদ্যূৎ চুরির ঘটনা জানতে চাইলে এস্টেট শাখার  অফিস প্রধান ড. মো. মুছা মিয়া বিডিটুডেসকে জানান, প্রাথমিকভাবে প্রমানসহ তার স্বীকারোক্তি পেয়েছি। অধিকতর তদন্তের জন্য ব্যবস্থা গ্রহন চলছে।

এই ব্যাপারে জানতে চাইলে প্রকৌশল অফিসের সহকারী টেকনিক্যাল অফিসার  (ইলেকট্রিক) মো. আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদপত্রের পরিচয় পেয়ে কথা বোঝ যাচ্ছেনা বলে কেটে দেন। পরবর্তীতে তিনি আর কোন কল রিসিভ করেননি। 

উল্লেখ্য যে,  দীর্ঘদিন তিনি এই বিশ্ববিদ্যালয়ের বিদ্যুত লাইন ব্যবহার করছিলেন, ফলে গ্রামে বিদ্যুতের লোডশেডিং হলেও তার বাসায় বিদ্যুৎ থাকতো।

খুঁজুন