রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা মাভাবিপ্রবিতে ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব

মাভাবিপ্রবিতে ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস এসোসিয়েশন অব ময়মনসিংহ-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
‎
‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টামণ্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
‎
‎নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাকিব আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. সাদেকুল আজম ভুইয়া সাগর।
‎
‎এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মোহাম্মদ রাসেল ও নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে খাইরুন নাহার মিম, মিজানুর রহমান ইমন, মো. কারিম হোসেন ও মুবিন হাসান, সাংগঠনিক সম্পাদক ফারজানা ফেরদৌস স্বর্ণা, অর্থ সম্পাদক নাঈমুর রহমান, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিমন এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাগরসহ অন্যান্য সদস্যরা।
‎
‎কমিটির দায়িত্ব পাওয়ার পর সভাপতি সাকিব আলম বলেন, নবগঠিত কমিটির সভাপতি সাকিব আলম বলেন,বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই এসোসিয়েশনের প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করতো।সামনে এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সবার কাছে দোয়া চাই।
‎সাধারণ সম্পাদক মো. সাদেকুল আজম ভুইয়া সাগর বলেন, নিজ পরিবারের বাইরে বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েশন হলো দ্বিতীয় পরিবার। সবাইকে একসাথে নিয়ে ভালো কাজ করার স্বপ্ন দেখি। সবার বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে সবসময় ইনশাআল্লাহ। পড়াশোনা থেকে শুরু থেকে সার্বিকভাবে সাহায্য করার প্রয়াস থাকবে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো কাজ করার জন্য আমাকে কবুল করেন।
‎
‎উল্লেখ্য, সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষক, সিনিয়র ও সাবেক শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের সহযোগিতা, বিশেষ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ক্যাম্পাসে ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

খুঁজুন