মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মে দিবসে নওগাঁয় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মে দিবসে নওগাঁয় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার

বর্নাঢ্য ‍র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকালে নওগাঁ জিলা স্কুল মাঠ থেকে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে শহরের পার-নওগাঁস্থ আব্দুল জলিল ট্রাক টার্মিনালে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কার্ভাডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রওশন জালাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এসএম জাকির হোসেন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমুখ।

খুঁজুন