মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মেঘনায় ৪৭ হাজার ৫শ' পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

মেঘনায় ৪৭ হাজার ৫শ' পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় ৪৭ হাজার ৫শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু এতথ্য জানান।

গ্রেফতাররা হলেন কক্সবাজার সদরের বারোয়াখালির মোস্তার আহমেদের ছেলে সায়েদ ইসতিয়াক আহাম্মদ, চট্টগ্রামের পাঁচলাইশের কামরুল ইসলাম ভূঁইয়ার ছেলে দৌলত আজিম ভূঁইয়া, তার স্ত্রী মীম আক্তার ওরফে খুশী ও কুমিল্লার লাকসামের জয়নাল আবেদীনের ছেলে মুজিবুল হক।

তিনি জানান, রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহ হলে একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশি চালালে ৪৭ হাজার ৫শ' ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন এ ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। চারজনকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। পরে তাদের জিজ্ঞাসাবাদে এনে এ ঘটনায় আর কারা জড়িত ও কারা টাকা লগ্নি করে এসব তথ্য বের করে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

খুঁজুন