মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মেট্রোরেল চলাচলে বিঘ্ন

মেট্রোরেল চলাচলে বিঘ্ন

 ডিজিটাল ডেস্ক:


বন্ধ থাকার পর রাজধানীতে সোমবার (২৭ মে) সকাল ১০টা ৮ মিনিটের দিকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে সেটি চলাচলেও বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন মেট্রোরেলে থাকা এক যাত্রী। 


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল।


 শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এ সমস্যা দেখা দেয়। ফলে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়েছিল।



সকাল ১০টা ৮ মিনিটের দিকে মেট্রোরেল ছেড়েছে বলে জানান এক যাত্রী। তবে সাড়ে ১০টার দিকে তিনি জানান, ছেড়ে আসা ওই মেট্রোরেলে বিঘ্ন ঘটেছে। অন্য লাইন দিয়ে মেট্রোরেলটি যাচ্ছে।


 সকাল সাড়ে ১০টার দিকে পল্লবী স্টেশন গিয়ে মেট্রোরেল না পেয়ে ঘুরে এসেছেন বলে জানান এক যাত্রী।


এর আগে সোমবার সকাল ৭টার কিছু পরে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।


এতে সকাল থেকেই যাত্রীরা মেট্রোরেলের অপেক্ষায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন। হুট করেই ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন অপেক্ষারত যাত্রীরা।


গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।


খুঁজুন