শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় মেট্রোরেলের যাত্রী বহনে বিআরটিসির ৫০ বাস

মেট্রোরেলের যাত্রী বহনে বিআরটিসির ৫০ বাস

আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে মেট্রোরেল চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। মেট্রোর যাত্রীদের জন্য শেষ-শুরুর স্টেশনে থাকছে বিআরটিসির ৫০টি দ্বিতল বাস। চুক্তি অনুযায়ী যাত্রীদের স্টেশনে পৌঁছে দেবে এসব বাস।  

গত ১৭ নভেম্বর বিআরটিসির সঙ্গে এই সংক্রান্ত চুক্তি করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চুক্তির পরিপ্রেক্ষিতে ট্রেন চালুর আগেই বাসগুলো চলাচল শুরু করেছে।  

দিয়াবাড়ি এলাকাটি উত্তরার পশ্চিমাংশে হওয়ায় উত্তরা ও আশপাশের বাসিন্দাদের মেট্রো স্টেশনে নিয়ে আসবে বিআরটিসির বাসগুলো। একইভাবে মেট্রোরেল থেকে নামার পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে এসব বাস।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, উত্তরা ও আশপাশের এলাকার যাত্রীদের দিয়াবাড়ি স্টেশনে আনা-নেওয়া করবে বিআরটিসির বাস। একইভাবে আগারগাঁওয়ের যাত্রীদের পরিবহনের জন্যও মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত বাস সেবা দেবে বিআরটিসি।

মেট্রোরেলের যাত্রীদের জন্যে দুই রুট

মেট্রোর যাত্রীদের গন্তব্যে আনা-নেওয়ার জন্যে দুইটি রুট নির্ধারণ করেছে বিআরটিসি। একটি রুটে বাস আগারগাঁও থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। একইসঙ্গে এই পথে মেট্রোর আগারগাঁও স্টেশনে যাত্রীদের নিয়ে আসবে।

আরেকটি রুট দিয়াবাড়ি স্টেশন থেকে উত্তরার হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড পর্যন্ত। এই রুটে যাত্রী নিয়ে চলবে বিআরটিসির বাস।

খুঁজুন