বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মগবাজারে হোটেল থেকে সাংবাদিকের মর'দেহ উদ্ধার

মগবাজারে হোটেল থেকে সাংবাদিকের মর'দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মগবাজারে সিটি স্টার নামে একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একসময় দৈনিক ইত্তেফাকে সাব এডিটর ছিলেন।

তার ভাই জানান, দুদিন ধরে লাশ ঘরে পড়ে ছিল। আজাদী সুস্থ ছিলেন। তার মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেছেন। 

আগাকাল সোমবার ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে দাফন করা হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডিইউজের বহু কর্মসূচিতে তাকে অংশ নিতেন।

হাতিরঝিল থানার ওসি আলাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি।  আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি দীর্ঘদিন থেকে এই হোটেলে থাকতেন। তার কাছে কর্পোরেট সংবাদ নামে একটি সংবাদপত্রের  কার্ড পাওয়া গেছে। এই পরিচয় তিনি হোটেলে অবস্থান করতেন। হোটেলের বিল নিয়মিত পরিশোধ করতেন।

খুঁজুন