শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় মহাআকাশে যাওয়া সপ্ন নয়, বাস্তব হবে -- মতিয়া চৌধুরী

মহাআকাশে যাওয়া সপ্ন নয়, বাস্তব হবে -- মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল বাংলাদেশ আগে কেউ জানতো না, এখন ডিজিটাল থেকে শুরু করে মহাআকাশে যাওয়া সপ্ন নয় এটাই বাস্তব হবে জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের দরবারে যে কয়জন রাষ্ট্রনায়ক কথা আলোচিত হয় তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা। অন্ধকারে আলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। তিনি মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন।’

বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

খুঁজুন