মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মির্জাগঞ্জে কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মির্জাগঞ্জে কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ পটুয়াখালী:

পটুয়াখালীর মির্জাগঞ্জের আরিফ মৃধা কল্যান ট্রাস্টের উদ্যোগে সুবিদখালী মহিলা কলেজের ভর্তিকৃত এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি ছাত্রীদের সংবর্ধনা ও গুনীজন সম্মননা প্রদান করা হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড.মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরিফ মৃধা কল্যান ট্রাস্টের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।

সুবিদখালী মহিলা কলেজের আয়োজনে কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার মোহাম্মদ হাবিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবিদখালী মহিলা কলেজের গর্ভনিং বডির সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান,কলেজের বাংলা প্রভাষক মোঃ রিয়াজ আহম্মেদ,মোঃ মোয়াজ্জেম হোসেন,সহকারী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বিথী, সুবিদখালী কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, শিক্ষার্থী উম্মে বৈশাখী মিষ্টি ও ফাতিমা-তুজ জোহরা প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ২১ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও ক্রেস্ট এবং গুনীজনের হাতে আরিফ মৃধা কল্যান ট্রাস্ট কর্তৃক দেয়া সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে বলেন, সম্মানীকে সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে হলে অবশ্যই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নৈতিক শিক্ষাকে প্রাধান্য দেয়ার জন্য তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, আমাদের সমাজে অনেক অনাথ, অসহায়, দরিদ্র মানুষ রয়েছে যাদের জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করতে পারি। আরিফ মৃধা কল্যান ট্রাস্ট শিক্ষা উন্নয়নের পাশাপাশি আলোকিত সমাজ গঠনে সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে।

খুঁজুন